বশেমুরকৃবি'র সাময়িক দায়িত্বে অধ্যাপক মোস্তাফিজ
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের সাথে মতবিনিময়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপাচার্যের পদ শূন্য হওয়ায় সাময়িক দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুসরণ করে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সকল ডিন ও বিভাগীয় প্রধানগণের সভার সিদ্ধান্ত অনুযায়ী এ দায়িত্ব দেওয়া হয়। এ বিশ্ববিদ্যালয়ে পরবর্তী ভিসি নিয়োগ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক, আর্থিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন তিনি।
দায়িত্ব পাওয়ার পর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম দ্রুত চালু করার লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সাথে মতবিনিময় করেন প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মোঃ শফিকুল ইসলাম খান, উপ-রেজিস্ট্রার (আইন ও এস্টেট) মোঃ আবদুল্লাহ মৃধা ও সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান বলেন, এটি একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় সুতরাং এর মান অক্ষুণ্ন রাখতে প্রত্যেকের আন্তরিক সহযোগিতা কামনা করেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ হওয়া সকলের কথা স্মরণ করে তিনি বলেন, শহীদদের রক্তের মাধ্যমে অর্জিত এ নতুন স্বাধীনতা দৃঢ় রাখতে প্রত্যেকেই সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ