ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

টঙ্গী সরকারি কলেজের বিরুদ্ধে পানির পাম্প ও জমি দখলের অভিযোগে মানববন্ধন। অভিযোগ অস্বীকার করলেন অধ্যক্ষ


জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী photo জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী
প্রকাশিত: ৫-৯-২০২৪ বিকাল ৬:১

গাজীপুর সিটি কর্পোরেশনের পানির পাম্প ও জমি দখলের প্রতিবাদে ৫৪নং ওয়ার্ডের জনগণ বৃহস্পতিবার টঙ্গী সরকারি কলেজ গেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। উল্লেখ যে, বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘ মেয়াদে টঙ্গীর ঐতিহ্যবাহী সাবেক পৌর অডিটোরিয়ামটি পাঠাগারের পরিবর্তে শিল্প পুলিশের বসবাসে ব্যবহৃত হয়ে আসছে। গত ৫ আগষ্ট সরকার পতনের পর শিল্প পুলিশ অডিটোরিয়ামটি অরক্ষিত অবস্থায় রেখে চলে গেলে টঙ্গী সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে পাকা দেওয়াল তুলে নিজেদের দখলে নিয়ে নেয়।

টঙ্গী সরকারি কলেজ কতৃপক্ষের দখলের বিরুদ্ধে প্রতিবাদকারীদের সাথে একাত্মতা প্রকাশ করে গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত (৫২, ৫৩, ৫৪ নং ওয়ার্ড) কাউন্সিলর কেয়া শারমিন বলেন, এই অডিটোরিয়ামের ভিতরে সিটি কর্পোরেশনের অর্থায়নে আবাসিক এলাকার পানি সংকট নিরসনের লক্ষে গভীর নলকূপ স্থাপিত হয়। এই পাম্প ও জমি দখলমুক্ত করে গভীর নলকূপটি চালু করলে এলাকাবাসীর দীর্ঘদিনের পানি সংকট দূর করা সম্ভব। তিনি বলেন, এটি সিটি কর্পোরেশনের সম্পদ। যারা এটি অন্যায়ভাবে দখলের চেষ্টা চালাচ্ছেন তা জনবিরোধী এবং সম্পূর্ণ স্বেচ্ছাচারী কাজ।

মানববন্ধন ও প্রতিবাদ সভার পর কাউন্সিলর কেয়া শারমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের সাথে সাক্ষাৎ করে জনসাধারণের অভিযোগের কথা তুলে ধরলে অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, কলেজ সংলগ্ন উক্ত জমিটি নিয়ে আদমজী জুট মিলের সাথে এক মামলায় আদালত কলেজের পক্ষে রায় দিয়েছে। সেই রায়ের ভিত্তিতে আমরা জমিটি দখলে নিয়েছি। তিনি উপস্থিত সবাইকে আশ্বস্ত করে বলেন, সিটি কর্পোরেশনের পানির পাম্প যদি জনস্বার্থে চালু রাখা হয় তাহলে জমিটি কলেজের দখলে থাকলেও পাম্প চালালে কলেজের কোন আপত্তি থাকবেনা।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি করপোরেশন সংরক্ষিত (৫২, ৫৩, ৫৪ নং ওয়ার্ড) কাউন্সিলর কেয়া শারমিন,  বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ, সমাজ সেবক ইব্রাহিম খলিল, তালুকদার আবুল কালাম আজাদ, সাবেক কমিশনার ফিরোজা আক্তার, ফরহাদ হোসেন, নিশাত মাহমুদ জালাল, টুটুল, আমিনুল ইসলাম মধু, রফিজুল ইসলাম,  সাইফুল ইসলাম লিটন, মোহাম্মদ আলী, মোতাহার হোসেন মোহন প্রমুখ।

T.A.S / T.A.S

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান