বাগেরহাটের মোংলায় মাছ শিকারে অবৈধ জাল উদ্ধারপূর্বক পুড়িয়ে ধ্বংস
জাটকা নিধন প্রতিরোধের লক্ষ্যে এবং সংরক্ষণে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে মৎস্য বিভাগ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বেহুন্দী জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে। মোংলা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে শুক্রবার বিকেলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোংলার দ্বিগরাজ নৌ ঘাঁটির বাংলাদেশ নৌ- বাহিনীর একটি দল সহায়তা করে। মোংলা উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে অবৈধ জাল ব্যবহার করে মোংলা পশুর নদীতে মাছ শিকার করছে। এতে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা আটকে পড়ে, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। তিনি আরও জানান, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে পরিচালিত অভিযানে দুইটি বড় নিষিদ্ধ বেহুন্দী জাল উদ্ধার করা হয়। যার বাজার মুল্য আনুমানিক দেড় লাখ টাকা। পরে উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মোংলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ। তিনি আরো বলেন, ইলিশসহ দেশের মৎস্য সম্পদ রক্ষায় ৮ মাস এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।#
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ