ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে উৎসবমুখর পরিবেশে শিশুদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ১৭-১-২০২৬ দুপুর ১:৫০

স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে শেরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এইমস কিডস সিরিজের শিশুদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শুক্রবার শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠি, মাদ্রাসাপড়ুয়া ও পিছিয়ে পড়া শিশুসহ প্রায় ৬০০ প্রতিযোগী অংশ নেন।
শুক্রবার সকাল নয়টায় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সাবেক সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, রবেতা ম্রং, রানবাংলার প্রতিষ্ঠাতা মো. রাজীব হোসেন, শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা মো. আল আমিন সেলিম উপস্থিত ছিলেন।
দৌড় উপলক্ষে শুক্রবার ভোর ছয়টা থেকেই কচি-কাঁচাদের পদভারে মুখরিত হয়ে উঠে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম। অংশগ্রহণকারী শিশুদের সাথে ছিলেন অভিভাবকরাও। পর্যায়ক্রমে ১০০ মিটার, ৫০০ মিটার ও ১ হাজার মিটার দৌড় শুরু হয়। আয়োজকেরা জানান, মহান স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে রানবাংলা ও শেরপুর রানার্স কমিউনিটির সহযোগিতায় অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন্স-এইমস কিডস সিরিজের এ দৌড় প্রতিযোগিতায় ১০০ মিটার, ৫০০ মিটার ও ১ হাজার মিটার- এ তিনটি ক্যাটাগরিতে ২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ৬০০ শিশু অংশ নেয়। রেজিস্ট্রেশন ফি ছিল মাত্র ৫৪ টাকা। তাদের মধ্যে অর্ধেকই শেরপুর জেলার গারো পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী, বেদে ও হরিজন পল্লীর শিশু। এছাড়া প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসার শিশুরাও এতে অংশ নেয়। প্রত্যেক প্রতিযোগী শিশুর জন্য ছিল জার্সি, মেডেল, খাবার ও উপহার। ছোট ছোট শিশুদের দৌড় দেখতে স্টেডিয়ামে উপস্থিত দর্শক উৎসাহ-উদ্দীপনায় মেতে ওঠেন। দৌড় শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করা হয়। শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ও রেস ডিরেক্টর মো. আল-আমিন সেলিম বলেন, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশসহ সুন্দর আগামী গড়ে তুলতে ছোট থেকেই তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই আমাদের এমন আয়োজন। প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া বাচ্চারাও যাতে বাদ না পড়ে সেজন্য সকল কমিউনিটি থেকেই শিশুদের বিনামূল্যে রেজিস্ট্রেশন করানো হয়েছে। সকলের সহযোগিতায় ভবিষ্যতেও এমন প্রতিযোগিতা আয়োজন করতে চাই।
রানবাংলার প্রতিষ্ঠাতা মো. রাজীব হোসেন বলেন, এর আগে এইমসের কিডস রান ঢাকায় হয়েছে। এবার সেটি আরও ছড়িয়ে দিতে শেরপুরকে বেছে নেওয়া হয়েছে।
শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, শিশুদের নিয়ে খুবই সুন্দর একটি আয়োজন ছিল। এমন আয়োজন শিশুদের খেলাধূলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হকে। এটি শিশুদের জন্য খুবই ফলপ্রসূ ও অনুপ্রেরণা যোগাবে বলে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত