ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

গাজীপুরে শিল্প কলকারখানা রক্ষায় যুবদলের অবস্থান কর্মসূচি


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৫-৯-২০২৪ বিকাল ৭:০

"তারেক রহমানের নির্দেশ, সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত বাংলাদেশ; শিল্প কলকারখানা ধ্বংসের ষড়যন্ত্রকারী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ"- এই স্লোগানকে সামনে রেখে দুষ্কৃতকারীদের হাত থেকে গাজীপুরের মহানগরীর তিন সড়ক ও সালনা এলাকার শিল্প কলকারখানা রক্ষার্থে বৃহস্পতিবার দুপুরে মহানগর যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় নগরীর তিন সড়ক এলাকায় ও সালনা রোডের ইউটা গার্মেন্টস ও কোলোটেক্স গার্মেন্টস পরিদর্শন করে অবস্থান কর্মসূচি শেষে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল। এতে উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সদস্য ইসমাইল হোসেন, আবুল হোসেন, গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রীতম, সবুজ, রবিন ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রাফসানজানি খন্দকার সজল প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, আওয়ামী দুষ্কৃতকারীরা একেক সময় একেক ধরনের ছদ্মবেশ ধারণ করে কলকারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করছে। এখন তারা আবার শ্রমিক বেশে কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের পাঁয়তারা করছে। আমরা সন্ত্রাসীদের প্রতিহত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর মহানগর যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। কোনো প্রকার নাশকতার পাঁয়তারা করা হলে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।

T.A.S / T.A.S

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি