পাবনায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের পরিচিতি সভা
পাবনায় নবাগত পুলিশ সুপার মোরতাজা আলী খাঁন’র সাথে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সন্ত্রাস, ক্রিমিনাল ও অপরাধ দমনে সার্বিক সহযোগিতা কামনা করে সুন্দর একটি দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম বলে এসপি উল্লেখ করেন। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে খোলামেলা পরিচিতি সভায় বৈষম্যতার কথা উল্লেখ করে তিনিও বৈষম্যতার শিকার হন বলে জানান। তিনি বৈষম্যবিরোধী ছাত্রদের ভূয়সী প্রশংসা করে বলেন, অনেক আগেই তার প্রমোশন হওয়ার সীমায় অবতীর্ণ হলেও তাকে প্রমোশন দেয়া হয়নি। “আজকে বৈষম্যবিরোধী আন্দোলনের সূফলে আমার প্রমোশন হয়েছে।”
তিনি বলেন, এমন কোন মিথ্যা ভূয়া মিথ্যা সংবাদ পরিবেশন করা উচিৎ নয়; যা জাতিকে বিভ্রান্ত করে।
পাবনাকে সুন্দর করে গড়ে তুলতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সকলের সহযোগিতায় আমরা একটি আলোকিত সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলে আগামী প্রজন্মের জন্য যাতে ভালো কিছু রেখে যেতে পারি, একইসাথে তিনি জেলাবাসীর তথা সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
নবাগত পুলিশ সুপার বলেন,‘ অপরাধীর পরিচয় সে অপরাধী। তাকে অন্য কোনো পরিচয়ে গাঁ ঢাকার কোন সুযোগ নেই। আইনের কাছে তার পরিচয় সে অপরাধী। তিনি যার যার জায়গা থেকে দায়িত্ববোধ ও দায়বদ্ধতা নিয়ে সুন্দর একটি দেশ গড়তে সকলকে এক সাথে কাজের প্রতি গুরুত্বারোপ করেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল,এনটিভি প্রতিনিধি ও পাবনা প্রেসক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, দৈনিক ভোরের কাগজ ও বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম স্ইুট, ডেইলী নিউ এজ ও দৈনিক সকালের সময়’র জেলা প্রতিনিধি এম মাহফুজ আলম, দৈনিক মানবজমিন ও একুশে টিভি’র রাজিউর রহমান রুমী, প্রথম আলো’র সরোয়ার উল্লাস, ডেইলী স্টারের আহমেদ হুমায়ন কবীর তপু, নয়াদিগন্তের এস এম আলাউদ্দিন, এসএ টিভি প্রতিনিধি কলিট তালুদার, কালবার্তার জহুরুল ইসলাম, আমাদের সময় প্রতিনিধি সুশান্ত কুমার সরকার, যায়যায়দিন প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকী, ৭১-টিভির মোস্তাফিজুর রহমান, দেশরূপান্তরের রিজভী জয়, ঢাকামেইল ও পাবনাবার্তা২৪ অনলাইন প্রতিনিধি শামসুল আলম, ঢাকা পোষ্টের রাকিব হাসান, পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার আরজুমা আক্তার সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান