ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সাভার শিল্পাঞ্চলে অস্থিরতা, যৌথ অভিযানে আটক ১৪


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৬-৯-২০২৪ বিকাল ৫:৪৬

পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে প্রায় ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানায় ভাঙচুর, হামলা ও পোশাক খাতে অস্থিরতা তৈরির সঙ্গে যুক্ত এমন সন্দেহভাজন ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া এবং সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকদের মধ‍্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মোখলেসুর রহমান (৬০) ও ফজলুল হকের ছেলে আবু হানিফ মিয়া (৪৭)।

এ প্রসঙ্গে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ সাংবাদিকদের বলেন, শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত এমন সন্দেহভাজন মোট ১৪ জনকে আমরা আটক করেছি। এর মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে এবং তিনজনকে সাভার এলাকা থেকে আটক করা হয়েছে। এ ছাড়াও বিশৃঙ্খলার সঙ্গে আটকদের সংশ্লিষ্টতার বিষয়েও যাচাই-বাছাই চলছে।

আশুলিয়া থানার ওসি মাসুদুর রহমান বলেন, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় অস্থিরতা সৃষ্টি করছে একটি চক্র। যারা বিগত সরকারের আমলেও এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করেছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বহিরাগতদের ভাড়া করে তারাই পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা