ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মান্দায় আ.লীগ নেতা খালেকের ট্রাক্টরে প্রাণ গেল বৃদ্ধের


বুলবুল আহমেদ, মান্দা photo বুলবুল আহমেদ, মান্দা
প্রকাশিত: ৭-৯-২০২৪ দুপুর ২:৫৬

নওগাঁর মান্দায় আ.লীগ নেতা আব্দুল খালেকের ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল লুৎফর রহমান মোল্লা নামে এক বৃদ্ধের। এসময় সঙ্গে থাকা নিহতের নাতি গুরুত্বর আহত হয়েছেন। বিয়ের দাওয়াত খেতে যাওয়ার পথে শুক্রবার দুপুরে উপজেলার পাঁজরভাঙ্গা- জলছত্র আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক্টর মালিক আব্দুল খালেক কাঁশোপাড়া ইউপি আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভাটা ব্যবসায়ী বলে জানাগেছে। নিহত ব্যক্তি লুৎফর রহমান মোল্লা (৭০) উপজেলার প্রসাদপুর ইউপির এলেঙ্গা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় নিহতের নাতি ফয়সাল আহমেদ রনি (২২) কে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের আত্নীয় প্রসাদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল বলেন, দুলাভাই লুৎফর রহমান তার নাতি রনিকে নিয়ে মোটরসাইকেল যোগে সিংগী গ্রামের শহিদুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছিলেন। এসময় সিংগী বাজার এলাকায় পৌছালে তারা দুর্ঘটনার শিকার হন। ঘাতক ট্রাক্টরটি ছিল কাঁশোপাড়া ইউপির সাবেক আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের পর সিংগী বাজার এলাকার একটি ট্রাক্টর বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী লুৎফর রহমান মারা যান। আহত রনিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

ট্রাক্টর মালিক আব্দুল খালেক বলেন, এটা মিমাংসা হয়ে গেছে। নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশ দাফন করা হয়ে।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহত লুৎফর রহমানের মরদেহ থানায় নেওয়া হয়েছে। সেই সাথে ট্রাক্টরটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ না থাকায় এব্যাপারে কোন মামলা হয়নি।

T.A.S / T.A.S

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন