আমার ভাই কবরে' খুনি কেন বাহিরে' : ঢাকা সিলেট মহাসড়কে প্রতিবাদ মিছিল
হবিগঞ্জের মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আফরোজ হত্যার বিচারের দাবিতে ঢাকা–সিলেট মহাসড়কের মাধবপুর অংশে অনুষ্ঠিত হয়েছে বিশাল মানববন্ধন। বুধবার দুপুরে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহাসড়কটি মানববন্ধনে পরিণত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে ধরে রাখেন প্ল্যাকার্ড - আফরোজের হত্যাকারীদের বিচার চাই । ফাঁসি চাই। হাজারো শিক্ষার্থীর মিছিলে শ্লোগান তুলেন - আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে ! একটা একটা খুনি ধর, ধইরা ধইরা জব কর ।
বক্তারা বলেন, স্কুলছাত্র আফরোজকে যারা নির্মমভাবে আঘাত করে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মানববন্ধনে বক্তারা দ্রুত মামলার সুষ্ঠু তদন্ত ও প্রধান অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জািয়েছেন।
প্রসঙ্গত, সম্প্রতি প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আফরোজ। পরে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মানববন্ধন ঘিরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয় । পরে পুলিশ বিচারের আশ্বাস দিয়ে মহাসড়কটি যানজট মুক্ত করেন ।
এমএসএম / এমএসএম
টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি
সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার
পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত
ধামরাইয়ে বাক্প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন
চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন