টুঙ্গিপাড়ায় টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দ্বিতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচির কারণে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। এর আগে ৩০ নভেম্বর দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা।
সেবা বন্ধ থাকায় বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা হাসপাতালের বিভিন্ন বিভাগে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন। নবুখালী থেকে চিকিৎসা নিতে আসা বৃদ্ধা কাকলি আক্তার বলেন, “সকাল ৭টায় এসেছি। ওষুধ পাচ্ছি না। খুব অসুস্থ লাগছে।”
টুঙ্গিপাড়ার বর্ণি এলাকা থেকে আসা রমেশা বেগমের অভিযোগ, “প্যাথলজিতে পরীক্ষা করতে এসে দুই ঘণ্টা বসে আছি। ঘরে ছোট সন্তান রেখে এসেছি।”
চিতলমারীর কলাতলা ইউনিয়ন থেকে আগত বৃদ্ধ আব্দুল আজিজ বলেন, “ভোরে উঠে হাসপাতালে এসেছি। এখনো সেবা পাইনি। কী যে কষ্ট হচ্ছে!”
টুঙ্গিপাড়া ১০০-শয্যার এ হাসপাতালটি পার্শ্ববর্তী দুই থেকে তিনটি উপজেলার রোগীরা ব্যবহার করায় প্রতিদিনই এখানে রোগীর চাপ বেশি। কর্মবিরতির কারণে দূরদূরান্ত থেকে আসা রোগীরা আরও বেশি সমস্যায় পড়েন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ বলেন, “সাময়িকভাবে রোগীরা ভোগান্তিতে পড়ছেন। তবে কর্মবিরতির সময় শেষ হলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অতিরিক্ত সময় দিয়ে সেবা দেওয়ার আশ্বাস দিয়েছেন।”
কর্মসূচিতে অংশ নেন ফার্মাসিস্ট মোঃ জাহিদুল ইসলাম, মোঃ জামিউল ইসলাম, গোবিন্দনাথ সরকার; মেডিকেল টেকনোলজিস্ট ভোলানাথ মণ্ডল (ল্যাব), রতন বোস (ডেন্টাল), নেসার উদ্দিনসহ আইএইচটি টুঙ্গিপাড়ার ছাত্রছাত্রীদের একটি অংশ।
কর্মবিরতিতে অংশগ্রহণকারীরা জানান, সরকার তাদের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত কর্মসূচি চলবে। তারা বলেন, “আমরা চিকিৎসা ব্যবস্থার মূল সহায়ক। ডাক্তারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রোগ নির্ণয় ও চিকিৎসা নিশ্চিত করি। দাবি পূরণ না হলে আগামীকাল কর্মবিরতির সময় আরও বাড়ানো হবে।”
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ