অফিস সহায়ক ও প্রধান শিক্ষক দুইজন মিলে চারশ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন
সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সারে চারশ শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা একাই নিচ্ছেন প্রধান শিক্ষক মো. শাহজাদা ওসমানী।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
বিদ্যালয়ের অফিস কক্ষ ফাঁকা পড়ে আছে, কোনো সহকারী শিক্ষককে পাওয়া যায়নি, তবে বিদ্যালয়ের সামনে অনেক অভিভাবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অভিবাবকরা জানান, সকালে কয়েক জন ম্যাডাম আসছিলেন। তবে প্রধান শিক্ষক পরীক্ষা শুরু করলে তারা স্কুল থেকে চলে যায়।
প্রধান শিক্ষক মো. শাহজাদা ওসমানী বলেন, সহকারী শিক্ষকদের আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা চাই, তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আমার জবাবদিহিতার জায়গা থেকে পরীক্ষা নিতে হচ্ছে। তাছাড়া ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় সেই দিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি প্রাক্তন কয়েক জন শিক্ষার্থী, অভিভাবক ও আমার অফিস সহায়কের সহযোগিতা নিয়ে পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, ৫টি শ্রেণির মোট ৫১৭ শিক্ষার্থীর মধ্যে ৪৫০ জন আজ পরীক্ষায় অংশ নিয়েছে। সবার দায়িত্ব একাই পালন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।
ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে উপস্থিত অভিভাবকরা বলেন, শুধুমাত্র একজন শিক্ষক দিয়ে পাঁচটি ক্লাসের পরীক্ষা নেওয়ায় খুবই কষ্টকর। এতে পরীক্ষার মান নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎও ঝুঁকিতে পড়ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এতে ১৩ হাজারের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, আজকে উপজেলার অধিকাংশ স্কুলেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষকরা স্কুলের স্টাফদের নিয়ে পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সহকারী শিক্ষকেরা পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন। আমি তাদের অনুরোধ করেছি যেন তারা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষা কার্যক্রমটা আন্দোলনের বাইরে রাখেন। কিন্তু তারা অনুরোধ না শুনে আন্দোলন অব্যাহত রেখেছেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার