সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন
ময়মনসিংহের ত্রিশালে সংবাদ সংগ্রহে সময় ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল উপজেলা প্রতিনিধি মতিউর রহমান সেলিমসহ ৪জন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ত্রিশাল প্রেস ক্লাব ও ত্রিশালে কর্মরত সাংবাদিকবৃন্দ।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সড়কে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ত্রিশাল প্রেসক্লাব ও ত্রিশালের কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমূখ।
গত ২৯ নভেম্বর উপজেলার হরিরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব উদ্দীন স্বপন মেম্বারের নির্দেশে ও ইউনিয়ন বিএনপির যুবদলের
নেতা হাবিবুর রহমান জিয়ার নেতৃত্বে অজ্ঞাতনামা ১৫-২০জন সমকালের সাংবাদিক মতিউর রহমান সেলিম ও সকালের সময় প্রতিনিধি এস এম মাসুদ রানার উপর হামলা করে।
এসময় তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে আটকে রাখে। সেখানকার পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাদেরকে রক্ষা করে। তাদেরকে উদ্ধার করতে গেলে কালবেলার সাংবাদিক আব্দুল্লাহ আল ফাহাদ ও নয়া শতাব্দীর সাংবাদিক রাকিবুল হাসান সুমনকেও মারধর ও লাঞ্ছিত করা হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী