ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

রূপসায় ভুয়া ডাক্তার কামরুজ্জামানসহ দুই সহযোগীকে জেল-জরিমানা


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৮-২০২১ রাত ১০:২৯

খুলনায় র‌্যাব-৬-এর ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ভুল চিকিৎসা প্রদান করার দায়ে একজন ভুয়া ডাক্তারকে ১ বছর ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা অর্থদণ্ড এবং তার দুই সহযোগীকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান কর‍া হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দুপুরে র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল এবং খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় খুলনা জেলার রূপসা থানাধীন নৈহাটী কর্ণপুর স্টেশন মোড় এলাকায় আরাফাত হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ‍এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে রোগীর ভুল চিকিৎসা করার দায়ে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২২(২) ধারা মোতাবেক ভুয়া ডাক্তার মো. কামরুজ্জামান (৩৯), পিতা মৃত নুরুজ্জামান, সাং রামনগর, থানা রূপসা, জেলা খুলনাকে ১ বছর ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও সংক্রামক রোগ নিরোধ আইন ২০১৮-এর ২৪(২) ধারা অনুযায়ী তার দুই সহযোগী আব্দুর রহমান (৩৪), পিতা সরোয়ার হোসেন শেখ ‍এবং মো. আলম মোড়ল (৫২), পিতা মৃত ওয়াহেদ মোড়ল, উভয় সাং-নৈহাটী, থানা-রূপসা, জেলা-খুলনাদ্কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তিদ্বয় মোবাইল কোর্টের জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন। মোবাইল কোর্টের মামলা নং-২০৪/২১ ২০৫/২১ এবং ২০৬/২১ তারিখ ২৫/০৮/২০২১।

গ্রেপ্তারকৃত ভুয়া ডাক্তার মো কামরুজ্জামানকে খুলনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এমএসএম / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা