নরসিংদীতে কারাগার থেকে লুট হওয়া শটগান ও চায়নিজ রাইফেলের ম্যাগজিন উদ্ধার
নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ১টি শটগান, চায়নিজ রাইফেলের ২টি ম্যাগজিন ও ১টি চায়নিজ রাইফেলের ট্রিগার ম্যাকানিজম উদ্ধার করেছে নরসিংদী সেনা ক্যাম্পের দুটি আভিযানিক দল। শুক্রবার ও শনিবার নরসিংদী সেনা ক্যাম্পের (২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) এর ক্যাপ্টেন রকিব ও লেফট্যানান্ট সাদমানের নেতৃত্বে পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এবং নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে এসব অস্ত্র-সস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। শনিবার দুপুরে নরসিংদী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নরসিংদী সেনা ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল মো. ফাহিম মাহবুব, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এর উপস্থিতে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদের কাছে এসব অস্ত্র-সস্ত্র হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত গত ১৯ জুলাই দুর্বৃত্তরা নরসিংদী জেলা কারাগার থেকে লুুট করে ৮৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৮হাজার ১৫ রাউন্ড গুলি নিয়ে যায়।
T.A.S / T.A.S
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত