ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈশ্বারদীতে শেখ হাসিনা ও বাহাউদ্দিন নাসিমসহ ট্রেন বহরের সফর সঙ্গীদের ফাঁসি চাইলেন বিএনপি নেতা


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ৭-৯-২০২৪ দুপুর ৪:৪৯

শেখ হাসিনার ট্রেনবহরের সফর সঙ্গী বাহাউদ্দিন নাসিম,শেখ হাসিনাসহ যারা বিএনপি নেতাদের শাস্তি দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করে ফাঁসি কার্যকর করার জন্য বর্তমান সরকারকে অনুরোধ করেছেন,বিএনপির কেন্দ্রিয়নেতা,সাবেক এমপি ও বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। আজ শনিবার দুপুরে ঈশ্বারদীর ঐতিহ্যবাহী বাঘইল ক্লাব চত্বরে বিএনপি নেতা রহমান ও শ্রমিকদল নেতা আমিনুল ইসলাম মিন্টুর স্মরণে ফুটবল টুর্ণামেন্টের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অনুরোধ জানান। বিএনপি নেতা আগা খানের সভাপতিত্বে বিএনপি নেতা বাবলু হোসেন,যুবদল নেতা সজল হোসেন  ও যুবদল নেতা মঞ্জুর রহমান বক্তব্য দেন। প্রধান অতিথি আরো বলেন,বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। এই আন্দোলনে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে মাসিক ভাতা নির্ধারণ, প্রত্যেক পরিবার থেকে একজনকে চাকুরীর নিশ্চয়তা প্রদানের দাবি জানান তিনি। শেখ হাসিনা হত্যা চেষ্টার কথিত মিথ্যা মামলায় জেলে থেকে প্রয়াত তিন নেতার আত্নার মাগফেরাত কামনা,জামিন প্রাপ্ত নেতাদের শুভেচ্ছা প্রদান এবং বর্তমান সরকারের নিকট মৃত্যুদন্ড প্রাপ্ত নেতাদের নিঃশর্তমুক্তি, শেখ হাসিনা ও বাহাউদ্দিন নাসিমসহ শেখ হাসিনার ট্রেন বহরের সফর সঙ্গীদের  আইনের আওতায় এনে  ফাঁসির কাষ্টে ঝুলানোর জোর দাবি  জানান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার ।প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রিয়নেতা,সাবেক এমপি ও বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার।

T.A.S / T.A.S

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত