আকবরশাহ থানায় যোগ দিলেন এম শাকের আহমেদ
কক্সবাজার জেলার উখিয়ার ভালুকিয়া গ্রামের সন্তান এম শাকের আহমেদ চট্টগ্রামের আকবরশাহ থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগদান করলেন। গত ২৯ জুলাই পুলিশ হেডকোয়ার্টার্সের আদেশে (জনস্বার্থে) শাকের আহমেদকে বদলি করা হয়। আদেশ অনুযায়ী ২২ আগস্ট তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) যোগদান করেন। গত ২৪ আগস্ট তাকে আকবরশাহ থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব প্রদান করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
আকবরশাহ থানা সিএমপির একটি গুরুত্বপূর্ণ থানা হওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তারা একজন দক্ষ ও চৌকস পুলিশ অফিসারের খোঁজে ছিলেন। অবশেষে শাকের আহমেদকে ২৪ আগস্ট থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়।
শাকের আহমেদ ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে উপ-পরিদর্শক (এসআই) পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০০৯ সালে পুলিশ একাডেমিতে এক বছরের প্রশিক্ষণ শেষে ডিএমপিতে বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। সেখান থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) বদলি হন। ২০১৩ থেকে ২০১৫ সালের প্রথম কয়েক মাস পর্যন্ত সেখানে ছিলেন। সিএমপি থেকে বদলি হন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজারে। ২০১৭ সালের আগস্ট মাসে এসআই থেকে ইন্সপেক্টর পদোন্নতি পান। পদোন্নতি পেয়ে পিবিআই থেকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারে যোগদান করেন শাকের আহমেদ। ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০২১ সালের ১১ আগস্ট পর্যন্ত সেখানে ওসি হিসেবে দায়িত্বরত ছিলেন।
যোগদান করেই নতুন এই ওসি (তদন্ত) থানার দায়িত্বরত প্রধান ওসির সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপশি সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের সহযোগিতাও কামনা করছেন।
আকবরশাহ থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পেয়ে মহান আল্লাহ তায়ালার শুকরিয়া করেছেন শাকের আহমেদ। সততা, মেধা ও অভিজ্ঞতাকে মূল্যায়নের জন্য তিনি সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই