ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মদনে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ১:১১

নেত্রকোনার মদন উপজেলায় ১২ বছর বয়সী মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি বকুল মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তিনি একই উপজেলার পাঁচ আলমশ্রী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।

এর আগে গত শনিবার রাত ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিয়া ইউনিয়নের চকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বকুল মিয়াকে আটক করে র‌্যাব।

র‌্যাব জানায়, ভুক্তভোগী মাদরাসাছাত্রী গত ২৯ আগস্ট দুপুরে মাদরাসা থেকে বাড়িতে আসেন। ভুক্তভোগীর বাবা তাকে রেখে বাজারে এবং ভুক্তভোগীর দুই বছর বয়সী ছোট বোনকে নিয়ে তার মা নানার বাড়িতে যান। এই সুযোগে অভিযুক্ত বকুল মিয়া ভুক্তভোগীকে তার চাচার বাড়িতে ডেকে নিয়ে যান। পরে দরজা বন্ধ করে গামছা দিয়ে মুখ ও ওড়না দিয়ে হাত বেঁধে মৃত্যুর ভয় দেখিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনার পর গত ২ সেপ্টেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মদন থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে এজাহারনামীয় প্রধান আসামি বকুল মিয়া নিজেকে বাঁচাতে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন