ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্র হত্যাকারী শেখ হাসিনাকে বিচারের কঠাগড়ায় দাঁড় করানোর দাবি


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ৩:১৮

বিএনপি নেতারা শেখ হাসিনাকে ছাত্র হত্যাকারী উল্লেখ করে তাকে ভারত থেকে বের করে দিতে মোদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন । তারা বলেছেন, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সাঁথিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাঁথিয়া পৌর বিএনপি আয়োজিত দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণসমাবেশে এ আহ্বান জানান বিএনপি নেতারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, সামনে বিএনপির কঠিন যুদ্ধ। এই যুদ্ধে জয়লাভ করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা সরকার ছাত্র আন্দোলন দমন করার অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি। পাপ করেছিল বলেই তাদের পালাতে হয়েছে।

আওয়ামী লীগকে ভোটচোর উল্লেখ করে হাবিব বলেন, তারা কখনো নির্বাচনে আসতে পারবে না। বাংলাদেশের ছাত্রসমাজ আওয়ামী লীগকে আর কখনো রাজনীতিতে আসতে দেবে না। আগামীদিনে বিএনপি মানুষের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে।

হাবিবুর রহমান হাবিব বলেন, ছাত্র আন্দোলনে প্রথম থেকেই বিএনপি সমর্থন দিয়ে আসছে। আগামীদিনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান দেশে ফিরবেন। আওয়ামী লীগ আর দেশে আসতে পারবে না। শেখ হাসিনা আর কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না।

সাঁথিয়া পৌর বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, নূর মোহাম্মদ মাসুম বাগা, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সালাহ্ উদ্দিন খান পিপিএম, ঢাকা বদরুনেচ্ছা কলেজের ভিপি খায়রুন নাহার মিরু প্রমুখ। 

এমএসএম / জামান

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুর রহমান শামীমের বহিষ্কারাদেশ প্রত্যাহার

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

বিমান মন্ত্রীর উপস্থিতিতে শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গড়াই নদীতে বাড়ছে পানি,তলিয়ে গেছে বসতবাড়ি ও ফসল

স্বাস্থ্য কমপ্লেক্সের চত্বরে গরুর খামার, ছয় মাসেও জানেন না কর্তৃপক্ষ