ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ৩:৩৬

ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয় টেকসই ও অর্থবহ করতে ১৬ বছর পর প্রকাশ্যে রুকন সম্মেলন ও শিক্ষা শিবির করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর উপজেলা শাখা। শনিবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী দারুল আমান ট্রাস্টের আছির উদ্দিন সরদার অডিটরিয়ামে এ সম্মেলনের আযোজন করা হয়।

জামায়াতে ইসলামী পাবনা সদর উপজেলার আমির শিক্ষক আব্দুর রবের সভাপতিত্বে ও সেক্রেটারি ইবরাহিম খলিল আইনুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল।

বিশেষ অতিথি ছিলেন- বগুড়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা ইকবাল হোসাইন। এ সময় পাবনা সদরের ১০টি ইউনিয়নের সকল রুকন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আবু তালেব মণ্ডল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের এ বিজয় টেকসই ও অর্থবহ করতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রুকনদের কার্যকর ভূমিকা রাখতে হবে। সকল পর্যায়ে দায়িত্বশীল মানুষ তৈরি করতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে স্বৈরাচার সরকার পালিয়েছে। এখন দেশটাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। ষড়যন্ত্রকারী গোষ্ঠী যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ভ্রাতৃত্ব বজায় রেখে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করতে হবে।

তিনি আরো বলেন, আওয়ামী-বাকশালীরা মানুষের মর্যাদা দেয়নি। বরং আমাদের ক্ষেত্রে সব সময় শূন্য সহনশীলতা দেখানো হয়েছে। আমাদের ওপর অঘোষিতভাবে দেখামাত্র গুলির নির্দেশ আগে থেকেই ছিল। এমন কোনো জুলুম-নির্যাতন নেই, যা আমাদের ওপর চালানো হয়নি। প্রথম সারির সকল নেতাকে মিথ্যা ও বানোয়াট মামলায় ফাঁসি দেয়া হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। কিন্তু তারা জামায়াতের অগ্রযাত্রা কোনোভাবেই রোধ করতে পারেনি। বরং শত শাহাদাত ও জুলুম-নির্যাতনের পথ ধরেই জামায়াত কাঙ্ক্ষিত গন্তব্যে সফলভাবেই অগ্রসর হচ্ছে। আগামী দিনে মানবতার মুক্তির জন্য বিজয় আমাদের সুনিশ্চিত ইনশা আল্লাহ।

এমএসএম / জামান

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী

লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট

ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক

শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী