ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দুর্গাপুরে প্রতারককে ধরে থানায় দিলেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ৪:৮

নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন মহল থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে রহিমা আক্তার (৪২) নামে এক প্রতারককে আটক করে থানায় দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের সাধুপাড়া এলাকা থেকে তাকে আটক করেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে মাতৃকালীন ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বাড়ি ও টিউবওয়েল পাইয়ে দেয়ার কথা বলে বিভিন্ন অংকের টাকা উত্তোলন করেন রহিমা আক্তার। এরপর থেকে গা-ঢাকা দেন তিনি। দুই বছর আগে পৌর শহরে দেশ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে আয়া পোস্টে চাকরি নেন তিনি। তবে নানা অভিযোগের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে। চাকরি হারানোর পর গত কয়েক বছর ধরে স্কুলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় চাকরি ও বিভিন্ন ভাতার নাম করে অর্থ আত্মসাৎ করে আসছেন বলে অভিযোগ করেন আসছেন স্থানীয়রা।

এদিকে এই প্রতারককে ধরতে সকাল থেকেই দুর্গাপুর পৌরসভার বিভিন্ন স্থানে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ভুক্তভোগীরা। দুপুরের দিকে সাধুপাড়া এলাকায় দেশ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী মমতা বেগম বলেন, পানির মোটর দেয়ার কথা বলে আমার কাছ থেকে তিন বছর আগে ১৩ হাজার টাকা নিয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরেই তার পেছনে ঘুরছি। আজ দেবে, কাল দেবে করে আমাদের ঘুরাচ্ছে। মোটর দেয় না, টাকাও দেয় না। এছাড়াও বিরিশিরি এলাকা থেকে বিভিন্নজনের কাছ থেকে মাতৃকালীন ও বিধবা ভাতা দেয়ার নাম করে ৫ থেকে ১০ হাজার টাকা করেও নিয়েছেন এই নারী।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, স্থানীয়রা রহিমা আক্তার নামে এক নারীকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগ রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন