ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দুর্গাপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃতদেহ উদ্ধার


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ৪:৯

নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে আরশাদা আরা খাতুন (৬৮) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের বনগ্রাম এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ওই বৃদ্ধা উপজেলার বাকলজোড়া ইউনিয়নের রামনগর গ্রামের মৃত চাঁন মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ছিলেন আরশাদা আরা খাতুন। তিনি কুমদগঞ্জ বাজারে ঘুরে বেড়াতেন। রবিবার সকালে বনগ্রাম এলাকার পালবাড়ির উত্তর পাশের সোমেশ্বরী নদীতে ওই বৃদ্ধার মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা এসে মৃতদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই নারী। কোনো অভিযোগ না থাকায় মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন