বিএনপি নেতা ইকবালের নেতৃত্বে সৌদি প্রবাসীর জমি দখল করে দেয়ার অভিযোগ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নে বিএনপির নেতা ইকবাল পাটোয়ারীর নেতৃত্বে সৌদি প্রবাসীর ক্রয়কৃত জমি তার এক আত্মীয়কে দখল করে দেয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বিউটি বেগম সাংবাদিকদের বলেন, আমার স্বামী আবুল বাসার সবুজ বেপারীর কবলা করা জমিতে আমরা বসতঘর নির্মাণ করি। একই জমিতে রাস্তা নির্মাণ করলে বিএনপি নেতা ইকবাল পাটোয়ারী আমার কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আমাদের ক্রয়কৃত জমি তার প্রতিপক্ষকে জবরদখল করে দেয়। আমরা ঘটনাস্থলে এলে আমি ও আমার দুই সন্তানকে রাতের অন্ধকারে গৃহবন্দি করে পুড়িয়ে মারার হুমকি দেন।
ভুক্তভোগী বিউটি পশ্চিম চরপাতা ১নং ওয়ার্ডের আর্জন আলী বেপারী বাড়ির সৌদি প্রবাসী আবুল বাসার সবুজের স্ত্রী। অভিযুক্ত ইকবাল পাটোয়ারী রায়পুর পৌরসভার কর্মচারী এবং রায়পুর পৌর যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবদলের সদস্য।
ভুক্তভোগী বিউটি আরো জানান, গত ৫ সেপ্টেম্বর সকালে আমাদের দখলীয় সম্পত্তি বিএনপি নেতা ইকবালের নেতৃত্বে মাঈন উদ্দিন (৩৫), পারভীন আক্তার (৪৫), উম্মে জোবেদা (২৭), মো. শরীফ (৪৫), জেসমিন আক্তার (৩৮), মারজিয়া আক্তার (৫০)-সহ আমার ঘরবাড়ি, বাউন্ডারি ভাংচুর করে। এ সময় হাবীব নামে এক স্থানীয় সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার ব্যবহ্নত মোটরসাইকেল ভাংচুর করে এবং আমাদের মেরে জমিতে পুঁতে ফেলার হুমকি দেয়।
বিউটি বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী প্রবাসে থাকে। বাড়িতে কোনো পুরুষ নেই। আমার স্বামী ২০২৩ সালের ২২ জানুয়ারি আমাদের পুরাতন বসতবাড়ির সামনে ৪ শতাংশ জমি ৯ লাখ টাকায় ক্রয় করে। ওই জমিতে একটি ঘর করি। পরবর্তীতে চলাচলের জন্য রাস্তা ও বাড়ির সীমানায় বাউন্ডারি দেই। কিন্তু জোর করে বিএনপি নেতা ইকবালের নেতৃত্বে ঘর ভাংচুর করে দখল করে নেয়।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা ইকবালের কাছে মুঠোফোনে জানতে চাইলে মাফিয়া স্টাইলে তিনি সাংবাদিককে বলেন, তুই দালালি করিস। কে দিয়েছে তোকে এত সাহস? আমাকে জিজ্ঞাসা করার তুই কে? তুই কী থানা? তুই কে? তুই কী থানা পুলিশ? তুই দালালি করিস বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে ফোন কেটে দেন। "
ঘর ভাংচুরের সত্যতা স্বীকার করে অভিযুক্ত পারভীন বেগম বলেন, ইকবাল পাটোয়ারী আমার বোনজামাই। সেই সূত্রে সে আমাদের সাহায্যে করেছে। আমি নিজেই বিউটির ঘর ভাংচুর করেছি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান মিঠু বলেন, সঠিক কী হয়েছে, সত্যটা যাচাই করে নিউজ করেন।
T.A.S / জামান
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার