ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

অভিযোগের বিষয়ে জানতে চাওয়ায় রায়পুর প্রেসক্লাবের সাংবাদিককে লাঞ্ছিত করল যুবদল নেতা ইকবাল


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ১২:৩৩

লক্ষ্মীপুরের রায়পুর পৌর যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবদলের সদস্য এবং পৌরসভার কর্মচারী ইকবাল পাটোয়ারীর কাছে একজন প্রবাসীর স্ত্রীর অভিযোগের বিষয়ে জানতে চাওয়ায় রায়পুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি আর জে হারুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করায় রায়পুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সাংবাদিক আর জে হারুন গণমাধ্যমকে জানান, সাবেক যুবদল নেতা ইকবাল চরপাতার নির্যাতিত একজন প্রবাসীর স্ত্রীকে ইকবালের নেতৃত্বে বসতবাড়ি ভাংচুর ও জমি দখল করে নেয়ার অভিযোগ এবং তাকে গৃহবন্দি করে রাতের অন্ধকারে পুড়িয়ে মারার হুমকি দেয়া হয়। ইকবালের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্যি কি-না জানতে তাকে মুঠোফোনে কল দেয়া হলে যুবদল নেতা ইকবাল মাফিয়া ডন স্টাইলে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তিনি বলেন আমি কি প্রশাসন, নাকি চেয়ারম্যান-মেম্বার? তুই কি থানা, তুই জিজ্ঞেস করার কে? দেখে নেয়ার হুমকি দিয়ে ফোন কেটে দেন। এ বিষয়ে কলরেকর্ড আছে।

সাংবাদিককে গালিগালাজের বিষয়ে জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম বলেন, যতবড় নেতাই হোক না কেন, সাংবাদিককে গালিগালাজ করাটা কোনো রাজনৈতিক নেতাদের বৈশিষ্ট্য হতে পারে না। অপরাধের অভিযোগ এলে সাংবাদিকরা সত্যতা যাচাই-বাছাই করবেনই। তাতে গালিগালাজ করবে কেন? আপনারা সত্য যাচাই-বাছাই করে নিউজ করেন। আমি অপরাধী হলেও আমার বিরুদ্ধে লিখতে পারেন।

রায়পুর থানার অফিসার ইনচার্জ মাহবুব বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার