ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

বিটিএস ফ্যান ক্লাবের মোহে পড়ে ১১ বছরের বালিকার ঘরত্যাগ, উদ্ধার করল র‍্যাব


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ১:১০

মানবপাচার চক্রের অনলাইনভিত্তিক ফেসবুক পেজ বিটিএস ফ্যান ক্লাবে আসক্ত হয়ে কোরিয়ার উদ্দেশে যাত্রা করা এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-৮। রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ঢাকার আজিমপুর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এর আগে রোববার সকাল ৬টার দিকে শরীয়তপুর সদর থেকে মেয়েটি অনলাইনে আসক্ত হয়ে বাড়ি থেকে বের হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাত অভি জানান, রবিবার সকালে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয় চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। দুপুরেও বাড়ি ফিরে না এলে পরিবারর সন্দেহ হয়। পরে ওই শিক্ষার্থীর বিছানায় পড়ে থাকা একটি চিরকুটের মাধ্যমে পরিবার জানতে পারে সে কোরিয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছে। এরপর মেয়েটির পরিবার শরীয়তপুরের পালং থানায় নিখোঁজ মর্মে একটি সাধারণ ডায়েরি করে। বিষয়টি র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে অবগত করলে উদ্ধারে নামেন র‌্যাব সদস্যরা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ঢাকার আজিমপুর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মানবপাচারকারী চক্রের সদস্যরা।

র‌্যাব আরো জানায়, বেশ কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অনলাইন পেজ ‘বিটিএস ফ্যান ক্লাব’-এ যুক্ত হয় ওই মাদ্রাসাছাত্রী। পরে প্রতারণার ফাঁদে পড়ে সে। মেয়েটিকে পাচারের জন্য কোরিয়ায় নেয়াই উদ্দেশ্য ছিল চক্রটির। তাই মেয়েটির সাথে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বাড়ি থেকে নিয়ে আসে চক্রটি। র‌্যাবের তপরতায় ১১ বছর বয়সী ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই চক্রের মূল হোতাসহ বাকিদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

T.A.S / জামান

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?