রাস্তার জন্য সরকারি প্রকল্পের কাজ মেম্বারের পুকুরপাড়ে
নেত্রকোনার দুর্গাপুরে গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তার পাশে প্যালাসাইডিং নির্মাণকাজ না করে সরকারি টাকায় ইউপি সদস্যের নিজের পুকুরপাড় নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ মিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বরইকান্দি গ্রামের মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ রাস্তাটি ভেঙে যাচ্ছে। ওই রাস্তা রক্ষায় প্যালাসাইডিং নির্মাণ প্রকল্পের কাজ করেননি ইউপি সদস্য ফরহাদ মিয়া। বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, অতি-দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থবছরে কুল্লাগড়া ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে রাজ কুমারের বাড়ির পার্শ্বের রাস্তার প্যালাসাইডিং নির্মাণকাজের জন্য ১ লাখ ৮ হাজার ৪৪৮ টাকা ব্যয় ধরে একটি প্রকল্প দেয়া হয়। কিন্ত ওই প্রকল্প শুধু কাগজে থাকলেও বাস্তবে নির্ধারিত জায়গায় তা নির্মাণ করা হয়নি। সেখানে প্রকল্পের কাজ না করে নিজ পুকুরপাড়ে কাজ করে প্রকল্পের টাকা উত্তোলন করেছেন ইউপি সদস্য ফরহাদ মিয়া। এ নিয়ে গত ১১ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছিলেন ওই ওয়ার্ডের সাবেক নারী ইউপি সদস্য দিলোয়ারা বেগমসহ ওই ওয়ার্ডের জনগণ।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য ফরহাদ মিয়া জানান, নির্ধারিত স্থানে কাজ না করার বিষয়টি পিআইও অফিসে লোকজনদের সাথে কথা বলেই পুকুরপাড়ে করা হয়েছে। এলজিএসপি যেখানে কাজ করেছে, সেখানে তারা কাজ করবে বলে নিষেধ করেছিল। আমি নতুন জনপ্রতিনিধি। এক কাজ আরেক জায়গায় করা যায় না- এটা জানা ছিল না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, প্রকল্পটি ২০২২-২৩ অর্থবছরের ছিল। তখন আমি এ উপজেলার দায়িত্বে ছিলাম না। যেখানে প্রকল্প দেয়া হয়, সেখানেই কাজ করতে হবে। বিষয়টি শোনার পর মেম্বারকে ডেকেছিলাম। আমি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে কোনো ধরনের অনিয়ম পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ