ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরে তালা ভেঙে প্রাথমিক বিদ্যালয়ের ফ্যানসহ মালামাল চুরি


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ৩:৫১

মানিকগঞ্জের সিংগাইরে গেট ও দরজার তালা ভেঙে প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান, শিশুদের খেলনাসহ বিভিন্ন মালামাল চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ৫০নং রায়দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনাটি ঘটে।

জানা গেছে, স্কুলে নাইট গার্ড না থাকায় রাতের কোনো এক সময় বিদ্যালয়ের উত্তর পাশের ভবনের শিশু শ্রেণি কক্ষের তালা ভেঙে চোর ভেতরে ঢুকে চারটি সিলিং ফ্যান, শিশুদের খেলনাসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।

রায়দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি আক্তার বলেন, নতুন ভবনের বারান্দার গ্রিল অর্ধেক করে থাকায় এবং নিরাপত্তাকর্মী না থাকায় দরজার তালা ভেঙে চারটি ফ্যান ও শিশুদের খেলনা চুরি হয়েছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।

T.A.S / জামান

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য