হাইমচরে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
বাংলাদেশ নির্বাচন কমিশন হাইমচর উপজেলায় ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, আমি আজ স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র আপনারা পাবেন এবং উপজেলায় ৭৫ হাজার ভোটারের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হবে। অনেকের পরিশ্রমের মাধ্যমে আপনারা এই স্মার্টকার্ডটি পাচ্ছেন। আপনাদের জীবনের সব ধরনের কাজে এই স্মার্টকার্ড লাগবে। আপনারা যে এই দেশের একজন নাগরিক, তার পরিচয় হচ্ছে এই স্মার্টকার্ড। পর্যায়ক্রমে আমরা প্রতিটি ওয়ার্ডেই এই স্মার্টকার্ড বিতরণ করব। আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন, যেন সঠিক এবং সুন্দরভাবে এই স্মার্টকার্ড বিতরণ করা যেতে পারে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নে ৯ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলবে। আজ দক্ষিণ আলগী ইউনিয়নের ১ এবং ২নং ওয়ার্ডের ৩ হাজার ৬৯৬ জন নাগরিকের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণ করা হবে।
এ সময় দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আবদুল জলিল মাস্টার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার, হাইমচর প্রেসক্লাবের সদস্য সচিব সাহেদ হোসেন দিপু পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, ইউপি সদস্য বাবুল হোসেন।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি সদস্য, হেডম্যান-কারবারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫