ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরের আঞ্চলিক সড়কে এলাকাবাসীর বৃক্ষরোপণ


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৯-৯-২০২৪ দুপুর ৪:৫৭

মাদারীপুরের শিবচর উপজেলার উৎরাইল-শিবচর আঞ্চলিক সড়কের প্রায় এক কিলোমিটার অংশে বৃক্ষরোপন শুরু করেছেন এলাকাবাসী। উৎরাইল নয়াবাজার থেকে আড়িয়াল নদের সেতু পর্যন্ত সংযোগ সড়কে গত শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে গাছ লাগানো শুরু করেছে স্থানীয় যুবসমাজ। সড়কে কয়েকশ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

গত এক সপ্তাহ ধরে ফান্ড সংগ্রহ, গাছ ক্রয় এবং রক্ষণাবেক্ষণের জন্য বেড়া তৈরিতে বাঁশ সংগ্রহ শেষে শনিবার সকাল থেকে বৃক্ষরোপণ শুরু করেন এই যুবকরা। গাছ লাগানোর মধ্যদিয়ে বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার উৎরাইল গ্রামের যুবক ও তরুনেরা নিজেদের এলাকার উন্নয়নে 'ইউনিটি অব উৎরাইল' নামের একটি হোয়াটসআপ গ্রুপ তৈরি করে এলাকার সামাজিক উন্নয়নে পরস্পরের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছে। ইতোপূর্বে প্রবল বর্ষণে ভেঙে যাওয়া সড়ক মেরামতের পর সড়কের দুই পাশ দিয়ে গাছ লাগানো কার্যক্রম শুরু করেছে। গত কয়েকদিন ধরেই উপজেলার বিভিন্ন স্থান থেকে গাছ ক্রয় করেন তারা। বনজ ও ফলজ গাছ সংগ্রহ শেষে শনিবার থেকে গাছ লাগানো শুরু হয়েছে। একই সাথে গাছ রক্ষনাবেক্ষণের জন্য বাঁশের বেড়াও তৈরি করা হচ্ছে। উৎরাইল এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই প্রকল্প নানা ভাবে সহযোগিতা করেছেন।

শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন, গ্রাম উন্নয়নে পরস্পরের পাশে থেকে ভালো কাজ করে যেতে হবে। এই এলাকার যুবক-তরুনদের এই উদ্যোগ প্রশংসনীয়। এখানে অসংখ্য গাছ লাগানো হচ্ছে। সড়কের দুই পাশে গাছ থাকলে ছায়া দেবে। মনোরম পরিবেশ হবে।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা