ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

গাজীপুরে সাংবাদিকদের সাথে জামায়াত নেতাদের মতবিনিময়


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৯-৯-২০২৪ বিকাল ৬:১৫

গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শিববাড়ী এলাকার একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমির খাইরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হোসেন আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, ছাত্রশিবির সভাপতি হাফেজ হানিফ প্রমুখ। 

এ সময় বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন- দৈনিক জনকণ্ঠের মোস্তাফিজুর রহমান টিটু, দৈনিক সংবাদের অধ্যাপক মুকুল কুমার মল্লিক, দৈনিক ইত্তেফাকের মজিবুর রহমান, ৭১ টিভির ইকবাল আহমেদ সরকার, দৈনিক কালের কণ্ঠের শরিফ আহমেদ শামীম, দৈনিক দিনকালের দেলোয়ার হোসেন, যুগান্তরের শাহ সামসুল রিপন প্রমুখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‌যে যে দলই করুক না কেনো, সমস্যা নেই। সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এখানে বিভ্রান্তির সুযোগ নেই। জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হবে। আইন প্রণয়নের ক্ষেত্রে মানুষের অধিকারের দিকটি লক্ষ্য করতে হবে।

নারীদের ঘর থেকে বের হতে দেয়া হবে কিনা- এমন প্রশ্নে মতিউর রহমান আকন্দ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা সবকিছুই করতে পারবেন। তারা শুধুমাত্র একটি কাজ করতে পারবেন না, সেটি হচ্ছে মসজিদের ইমামতি।

অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত