জয়পুরহাটে মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা মহিলা দলের আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন।
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু রায়হান উজ্জ্বল।
এ সময় উপস্থিত ছিলেন- জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যাপক আমিনুর রহমান বকুল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বনি রাব্বানী, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমা খানম রূপালী, জেলা মহিলা দলের সহ-সভাপতি মৌসুমি আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে বন্যায় নিহত ও ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনাসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
T.A.S / জামান
শেরপুরে বাবর ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল জব্দ ও জরিমানা
যশোরে শাশুড়িকে জবাই করে বস্তাবন্দী পুত্রবধূ আটক
মোহনগঞ্জে ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে গরুকে এলএসডি টিকা, খামারিদের স্বস্তি
মেহেরপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫
নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২
বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার
প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষায় বসতে পারল না জান্নাতি, এক বছর নষ্টের অভিযোগ
নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের ঘটনায় ১ নারী নিহত
শ্রীমঙ্গলে নুরে মদিনা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ
আদমদীঘিতে প্রি-পেইড মিটার সংযোগ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ