ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমানের নাম ঘোষণা করেন।
ঠাকুরগাঁও-৩ আসন (পীরগঞ্জ-রাণীশংকৈল উপজেলা) থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
এদিকে, সন্ধ্যায় তার মনোনয়ন ঘোষণার পর পরই তিনি তার ফেরিফাইড ফেসবুকে ঠাকুরগাঁও-৩ আসনের দলীয় মনোনয়ন ঘোষণা দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কোথাও স্বতঃস্ফূর্ত মিছিল,ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ না করার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, এখন আমাদের লক্ষ্য হলো—ধানের শীষের বিজয় নিশ্চিত করা এবং জনগণের সরকার প্রতিষ্ঠার পথকে সুদৃঢ় করা।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২