ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আল্লাহ ও রাসূলকে নিয়ে কটুক্তি করায় চাঁদপুরের পুরাণবাজারে বিক্ষোভ মিছিল


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৪-১১-২০২৫ দুপুর ৪:৩৫

চাঁদপুরের পুরানবাজারে ইসকন সদস্য কর্তৃক আল্লাহ এবং রাসুল সাঃ কে নিয়ে কটুক্তির ঘটনায় হেফাজতে ইসলাম চাঁদপুর ও স্থানীয় তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর ) বাদ যোহর পুরান বাজার লোহারপুল এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সভাপতি জনাব হযরত মাওলানা লিয়াকত হোসাইন।

হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, মাও. ইলিয়াস ফরিদী, সদর থানার সাংগঠনিক সম্পাদক মাও. গাজী নুরে আলম।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন হেফাজত নেতা হাফেজ কারী আব্দুর রশিদ, মাও, আশেক এলাহী, মাওলানা খলিলুর রহমান,বেলাল হোসাইন।

সমাবেশে বক্তারা বলেন, চাঁদপুরের ধর্মপ্রাণ মানুষ সবসময় শান্তিপ্রিয়। কেউ যেন এই ঘটনার সুযোগ নিয়ে সম্প্রীতি নষ্ট বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল পুরান বাজার বড় মসজিদের সামনে গিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশ ও মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকা থেকে সোমবার রাতে জয় বর্মণ নামের এক যুবককে আটক করেছে আইন-শৃঙ্খলাবাহিনী।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা