ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সাবেক ছাত্রনেতাদের মতবিনিময়


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ৪-১১-২০২৫ বিকাল ৫:১৪

গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এমন ধারায় রাজনীতি করতে চাই যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পারি বলে জানেিয়ছেন,পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী এনামুল হক। আজ মঙ্গলবার বিকেলে পাকশী জিয়া সৈনিক ক্লাবে সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে আয়োজিত নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সাবেক ছাত্রনেতা তানভীর হাসানব সুমন,ছাত্রনেতা সাজেদুল ইসলাম সুজন,সোহেল রানা, শরিফুল ইসলাম শ্যামল,তালাস আলী,সুমন,শ্রমিকদল নেতা সুমন হোসেন,অলিভ হোসেন,কামরুলসহ অন্যারা।
প্রধান অতিথি আরও বলেন,আওয়ামী ফ্যাসিষ্টরা এদেশ থেকে চলে গেলেও পাকিস্তানী পেতাত্বারা  রয়ে গেছে। তারা বিএনপির সাথে থেকে নানাভাবে সুবিধা নিলেও এখন আবার নিজেদের স্বার্থে বিএনপির বিরোধীতা করছে। তিনি বলেন,সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব ভুলে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমানস হাবিবকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র