খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন
খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৪-এর ট্রফি উন্মোচন করা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে এ ট্রফি উন্মোচন করা হয়।
এর আগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৭টি দলকে লটারির মাধ্যমে ৮টি গ্রুপে ভাগ এবং কোয়ার্টার ফাইনালের রোডম্যাপ নির্ধারণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মইনুল ইসলাম, উপ-পরিচালক এসএম জাকির হোসেন, শিক্ষার্থী প্রতিনিধি সাকিবুজ্জামান সাজিদ ও তুষার উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিযোগিতা সফলে সার্বিক সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন।
সভার শুরুতে শহীদ মীর মুগ্ধসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, শহিদ মীর মুগ্ধর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে এ বছর আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতাকে ‘শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৪’ নামে আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়। উপস্থিত শিক্ষার্থীরা সর্বসম্মতভাবে প্রস্তাবে সমর্থন দেয়ায় উল্লিখিত নামে এবারের প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
T.A.S / জামান
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি