ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নতুন করারোপণ ছাড়াই কেসিসির বাজেট ঘোষনা


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ১১:৪২

নতুন কোনো করারোপ ছাড়াই খুলনা সিটি করপোরেশন ৬০৮ কোটি ২ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। বাজেটকে উন্নয়নমুখী আখ্যা দিয়ে নিজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনা, বিভিন্ন দাতা সংস্থার প্রতিশ্রুতি এবং জনগণের প্রত্যাশার বিষয় বিবেচনা নিয়ে প্রণয়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ‍আগস্ট) বেলা ১১টায় কেসিসির শহীদ আলতার মিলনায়তনে মেয়র তালুকদার আবদুল খালেক বাজেট ঘোষণা করেন। গত বছরের ২৬ আগস্ট একই স্থানে কর্তৃপক্ষ বাজেট ঘোষণা করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থ স্টিয়ারিং কমিটির সভাপতি কাউন্সিলর শেখ মো. গাউসুল আজম।

বাজেটে বলা হয়, গত অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৫০৪ কোটি ৩১ লাখ টাকা। সংশোধিত বাজেটের আকার ৩৬৯ কোটি ১৯ লাখ টাকার। লক্ষমাত্রা অর্জনের হার ৭৩ দশমিক ২০ শতাংশ।

বাজেট পেশকালে মেয়র বলেন, কেসিসির নিয়মিত ও মাস্টার রোল কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধিজনিত কারণে করপোরেশনের সংস্থাপন ব্যয় বাড়ছে। নির্বাচনী অঙ্গীকারের কথা ব্যক্ত করে মেয়র বলেন, চলতি অর্থবছরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ২৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।  বর্জ্য ব্যাবস্থাপনা উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ভারত সরকারের অর্থায়নে কৃষি মার্কেট, কম্পিউটার ল্যাব স্থাপনে ৪৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ময়ূর নদ সংরক্ষণে ডিজাইনের পরিকল্পনা চলছে। এডিবি, বিশ্বব্যাংক, ইউএনডিপিসহ অন্যান্য দাতা সংস্থার সহযোগিতায় ১৫টি প্রকল্পের কাজ চলছে। আশা করা যাচ্ছে এসব প্রকল্পে ১৫৩ কোটি টাকা পাওয়া যাবে। শলুয়ায় কন্ট্রোল ডাম্পিং পয়েন্ট তৈরি হবে। এ পয়েন্টের বর্জ্য ব্যবস্থাপনা থেকে সার, বিদ্যুৎ  ও জালানি উৎপন্ন হবে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা