ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

যুবদলের মাফিয়া ইকবালের অত্যাচার থেকে বাঁচতে রায়পুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ১০-৯-২০২৪ সকাল ৭:৫১

লক্ষ্মীপুরের রায়পুর পৌর যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য ও পৌরসভার কর্মচারী ইকবাল পাটোয়ারী কর্তৃক ৫নং চরপাতা ইউনিয়নের সৌদি প্রবাসী মো. আবুল বাসার সবুজের স্ত্রীর কাছে চাঁদা দাবি ও হুমকি, অত্যাচার, নির্যাতন এবং জুলুমের হাত থেকে বাঁচতে ভুক্তভোগী বিউটি বেগম তার দুই শিশু সন্তানের নিরাপত্তা চেয়ে এবং মিথ্যা-বানোয়াট মামলা থেকে মুক্তি পেতে রায়পুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ভুক্তভোগী পরিবার রায়পুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের বিউটি বেগম বলেন, যুবদল নেতা ইকবাল পাটোয়ারী দীর্ঘদিন ধরে আমার কাছে মোটা অংকের টাকা চাঁদা চেয়ে আসছে। চাঁদা না দেয়ায় তার সাথে থাকা জুয়েলসহ কয়েকজন মিলে আমার পরিবারকে গৃহবন্দি করে রাতের অন্ধকারে পুড়িয়ে মারার হুমকিসহ নানাভাবে ভয়ভীতি দেখিয়ে চাঁদা চেয়ে আসছে। পরিকল্পিতভাবে আমার ওপর হামলা এবং স্থানীয় সাংবাদিক হাবিব খানের মোটরসাইকেল ভাংচুর করে এবং তাকেও মামলার আসামি করেছে। আমি এই মিথ্যা-বানোয়াট মামলা থেকে মুক্তি এবং আমার পরিবারের নিরাপত্তা চাই।

এমএসএম / জামান

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার