ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে গণরুম প্রথা বাতিলের সিদ্ধান্ত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৯-২০২৪ দুপুর ১১:৫২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণরুম প্রথা বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ২০১৭-১৮ ভর্তি সেশন ও পূর্ববর্তী সেশনের যেসব শিক্ষার্থীর ইতোমধ্যে মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে, তারা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ত্যাগ করবেন। সোমবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।  

প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ-আল-মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত উল্লেখ করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২২ সেপ্টেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য প্রত্যেক হল প্রাধ্যক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। ২০১৭-১৮ ভর্তি সেশন ও পূর্ববর্তী সেশনের যেসব শিক্ষার্থীর ইতোমধ্যে মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে, তারা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ত্যাগ করবেন।  

আবাসিক হলে সব ধরনের গণরুম প্রথা বিলুপ্তির সিদ্ধান্ত গৃহীত হয় এবং হলের গেমস রুমকে সহ-শিক্ষামূলক কার্যক্রমে ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক সায়মা হক বিদিশা ও কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য