আগামী বাংলাদেশ হবে দখলদার-চাঁদাবাজ মুক্ত ও শান্তিশৃঙ্খলার : মাস্টার রুহুল আমীন ভূঁইয়া
লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর-২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাস্টার রুহুল আমীন ভূঁইয়া বলেছেন, আগামী বাংলাদেশ হবে দখলদার-চাঁদাবাজ মুক্ত এবং শান্তিশৃঙ্খলার। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও পথসভায় তিনি এ কথা বলেন।
লক্ষ্মীপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, ছাত্র-জনতা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। তাদের এই স্বাধীনতা ভূলুন্ঠিত যেন না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে গুম-খুন ও আয়নাঘর সৃষ্টি করা হয়েছে, এর পুনরাবৃত্তি আর ঘটবে না। লক্ষ্মীপুরে কোনো চাঁদাবাজি, দখল, টেন্ডারবাজিসহ কোনো অন্যায় করতে দেয়া হবে না। সব অন্যায়ের বিরুদ্ধে আমাদের সকলের একসাথে লড়তে হবে। তাহলে এগিয়ে যাবে আমাদের লক্ষ্মীপুর। এগিয়ে যাবে আমাদের সোনার বাংলাদেশ।
পথসভা শেষে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রায়পুর উপজেলা জামায়তের আমির সাইয়েদ নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদাক ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক ড. রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্লাহ, সেক্রেটারি নূরনবী ফারুক, রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আব্দুল আউয়াল রাসেল চৌধুরী, পৌর জামায়াতের আমির হাফেজ ফজলুল করিম, পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাড. কামাল উদ্দিনসহ রায়পুর উপজেলা জামায়াতের সকল সহযোগী সদস্য, কর্মী, রুকন, সাধারণ জনগণ এবং সাংবাদিকবৃন্দ।
T.A.S / জামান
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার