যৌথ অভিযানে কলমাকান্দায় ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরে যৌথবাহিনীর অভিযানে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। অভিযান পরিচালনার সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি যৌথবাহিনী।
সোমবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এতিমখানা রোড এলাকায় সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশ। পরে চোরাকারবারি রফিকের গুদামঘরে থাকা ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা হবে বলে জানা গেছে।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশ জানান, তদন্তের পর চোরাকারবারির নাম উল্লেখসহ কলমাকান্দা থানায় মামলা প্রক্রিয়াধীন।
T.A.S / জামান
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ
নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন
Link Copied