ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কাওয়ালি সন্ধ্যায় মুখরিত তিতুমীর কলেজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৯-২০২৪ বিকাল ৭:২১

রাজধানীর তিতুমীর কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যা  অনুষ্ঠিত হয়েছে। শতাব্দী মঞ্চের আয়োজনে এতে অংশ নেয় জনপ্রিয় ব্যান্ড কাসীদা।  সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে মুক্তমঞ্চে এ অনুষ্ঠান হয়। কাওয়ালি, দেশের গান, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা ও একক কবিতার মাধ্যমে মেতে ওঠেন সহস্রাধিক শিক্ষার্থী ও সাধারণ জনতা। 

ইংরেজি বিভাগের শিক্ষার্থী খালিদ হাসান বলেন, তিতুমীর কলেজে এরকম অনুষ্ঠান এই প্রথম। এর আগে অনেক ধরনের অনুষ্ঠান হয়েছে। কাওয়ালির মাধ্যমে প্রাণ ফিরেছে ক্যাম্পাস। এরকম আয়োজন নিয়মিত হলে আমার মতো যারা তরুণ আছে, তারা আরো উদ্বুদ্ধ হবে।

মহাখালীর স্থানীয় এক ব্যক্তি বলেন, আমি আমার মেয়েকে নিয়ে এসেছি। এর আগে কখনো তিতুমীর কলেজে এরকম কাওয়ালি হতে দেখিনি। এটা দেখে আজ আমি উজ্জীবিত, রোমাঞ্চিত। নিজেকে মুক্ত অনুভব করছি। সঙ্গে আমার মেয়েটি খুব খুশি।

উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এরকম আন্দোলন আমরা কখনো দেখিনি এবং এই আন্দোলন সফলতার দারপ্রান্তে পৌঁছাবে স্বপ্নেও ভাবিনি। এই দ্বিতীয় স্বাধীনতা আমরা এখন উপভোগ করছি। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, অনেকের আত্মত্যাগের মধ্যদিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমরা আশা করি সমাজে যে বৈষম্য সৃষ্টি হয়েছিল, তা আর থাকবে না এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে পারব।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, এই কাওয়ালি মুসলিম কবিদের হাজার বছরের ইতিহাস বহন করে। বাঙালি মুসলিম কবিরা অজস্র কবিতা ও গান রচনা করেছেন। এই সবকিছুই আমাদের সমাজের প্রাণ, এই প্রাণকে জাগিয়ে তোলার জন্যই শতাব্দী মঞ্চের এই কাওয়ালি সন্ধ্যা। আমাদের মুসলিম কবিদের সৃষ্টিকে আমরা কাওয়ালির মাধ্যমে জাগিয়ে তুলব এবং বারবার আমরা উজ্জীবিত হব।

T.A.S / জামান

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য