ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বশেমুরকৃবিতে হল খুলছে আগামীকাল, ক্লাস শুরু ২২ সেপ্টেম্বর


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১১-৯-২০২৪ দুপুর ১২:৩৪
শিক্ষা ও গবেষণা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) আগামীকাল থেকে হল ও ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে বশেমুরকৃবির দায়িত্বে থাকা প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
সভায় সকল অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধানগণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে সুচিন্তিত ও সুনির্দিষ্ট মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। 
 
এ সময় শিক্ষার্থীদের প্রধান স্টেকহোল্ডার আখ্যা দিয়ে প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও ক্যারিয়ারের কথা চিন্তা করে হল খুলে দেয়া ও ক্লাসে ফিরে যাওয়াই বর্তমানে আমাদের প্রধান লক্ষ্য। তারা যাতে আর একাডেমিভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে আমরা অত্যন্ত তৎপর বলেও তিনি উল্লেখ করেন।
 
এক্ষেত্রে শিক্ষার্থীদের দাবিগুলোর প্রতি যথাযথ মূল্যায়ন ও বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান কারিকুলামের মান অক্ষুণ্ন রাখার বিষয়েও তিনি আলোকপাত করেন। সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে একাডেমিক কার্যক্রমকে গতিশীল করতে উপস্থিত শিক্ষকবৃন্দের প্রতি তিনি আহ্বান জানান।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত