ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দশম গ্রেডে বেতন স্কেল উন্নীতের দাবিতে নেত্রকোনা ডিসির কাছে স্মারকলিপি প্রদান


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ১১-৯-২০২৪ দুপুর ১:৫৮

‘কারিগরি শিক্ষার অবমূল্যায়ন, মানি না মানব না’ স্লোগানকে পতিপাদ্য করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার ও সমমানের পদের কর্মরতদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে একযোগে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ স্মারকলিপি প্রদান করা হয়।

বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে এবং কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. শরিফুল ইসলাম ও সদস্য সচিব মো. মিরাজ হোসেনের যৌথ স্বাক্ষরিত স্মারকলিপিটি নেত্রকোনা জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে সার্ভেয়ারগণ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রতিপাদ্য বিষয় অর্থাৎ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে অন্য সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের ন্যায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পাসকৃতদের সার্ভেয়ার বা সমমান পদে সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় কর্মরতদের বেতন স্কেল ১৪তম, ১৫তম ও ১৬তম গ্রেড হতে দশম গ্রেডে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় উন্নীত করার জন্য ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণায়ের ১৬৪ নম্বর প্রজ্ঞাপন বাস্তবায়নে পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেতন-বৈষম্য দূরীকরণের অনুরোধ করে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত সার্ভেয়ারগণ হলেন- জেলা ভূমি অধিগ্রহণ শাখার মো. জাহাঙ্গীর হোসেন ও জসীম উদ্দীন, মদন উপজেলা ভূমি অফিসের কেশব লাল দেব, সদর উপজেলার রেজাউল করিম, কেন্দুয়ার রেজাউল করিম ভূঁইয়া, আটপাড়ার নাসির উদ্দিন, কলমাকান্দার মো. কবির হোসেন, দুর্গাপুরের মো. ইসমাইল হোসেন ও পূর্বধলা উপজেলা ভূমি অফিসের মো. ইকবাল হোসেন।

এছাড়াও সড়ক ও জনপথ বিভাগের লিটন মিয়া, পানি উন্নয়ন বোর্ডের জাবেদুল ইসলাম ও মহিন এবং এলজিইডির সোবাহান ও মুক্তসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন