ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফেনীতে স্কুলের ক্যান্টিন দখল করলেন জামায়াত নেতা টিপু


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১১-৯-২০২৪ দুপুর ২:২৫

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর হাই স্কুলের ক্যান্টিন দখল করলেন ইউনিয়ন জামায়াতের নেতা আশ্রাফু্জ্জামান টিপু। গতকাল বিকেলে ক্যান্টিনে তালা লাগিয়ে ভাড়া দেয়া হবে বলে বিজ্ঞাপন লাগিয়ে দেয়া হয়।

জানা গেছে, ঐতিহ্যবাহী গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন ফেনী-সোনাগাজী সড়কের পাশে খাস খতিয়ানভুক্ত একটি জায়গা দীর্ঘদিন স্কুলের দখলে ছিল। পরে ওই জায়গায় স্কুলের অর্থায়নে ক্যান্টিন নির্মাণ করে ভাড়া দেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে স্কুলের দখলে থাকা উক্ত ক্যান্টিনে তালা দিয়ে ভাড়ার উদ্দেশ্যে লিফলেট লাগিয়ে দেয়া হয়।

স্থানীয়রা জানান, উক্ত ক্যান্টিন ৩০ বছরের বেশি সময ধরে স্কুলের দখলে ছিল এবং বর্তমানেও স্কুল কর্তৃপক্ষ ক্যান্টিন নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করছে।

এ বিষয়ে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী জানান, উক্ত ক্যান্টিন দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া থেকে রসিদের মাধ্যমে নিয়মিত ভাড়া আদায় হচ্ছে এবং জায়গাটি গত দুই যুগ ধরে স্কুলের দখলে রয়েছে।

এসব অভিযোগের বিষয়ে মোবাইলে টিপুর কাছে জানতে চাইলে তিনি জানান, এ জায়গায় তিনি সিএস ও এসএ খতিয়ানের ভিত্তিতে ওয়ারিশসূত্রে মালিক। তবে বিএস খতিয়ানে সরকারের নামে খাস খতিয়ান হয়। তালা লাগিয়ে ক্যান্টিন দখলের বিষয়টি স্বীকার করেন তিনি।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, স্কুলের ক্যান্টিন দখল করা অন্যায়। কারণ স্কুলটি গোবিন্দপুরবাসীর সম্পদ। এটি দীর্ঘদিন স্কুল ভোগ করে আসছে। স্কুলের পাশে সরকারি জায়গা, সরকারের প্রয়োজনের আগ পর্যন্ত স্কুলই ভোগদখলে আছে, ভবিষ্যতেও থাকবে। ক্যান্টিন দখলের ষড়যন্ত্র আইনিভাবে মোকাবেলা করা হবে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মাধ্যমিক শিক্ষা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ