ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু বিনামূল্যে সিজারিয়ান অপারেশন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১১-৯-২০২৪ দুপুর ৪:১৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন সিজারিয়ান অপারেশন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। অত্যন্ত আধুনিক ও মানসম্মত অপারেশন থিয়েটারে অপারেশনের মাধ্যমে মোছা. তানিয়া খাতুন (২৮) নামে এক গৃহবধূ কন্যাসন্তান প্রসব করেছেন। তানিয়া খাতুন উপজেলার ধলহরাচন্দ্র গ্রামের মো. আজিম শেখের স্ত্রী।

এদিকে, রোজিনা আক্তার (২৭) নামে এক গৃহবধূ পুত্র সন্তান প্রসব করেছেন। রোজিনা আক্তার উপজেলার রঘনদনপুর গ্রামের মো. হামিদ হোসেনের স্ত্রী। সুমি খাতুন (২৫) নামে আরেক গৃহবধূর পুত্রসন্তান প্রসব হয়েছে। সুমি খাতুন উপজেলার নাগিরাট গ্রামের মো. রমজান আলীর স্ত্রী।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুনের উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ডা. এহতেশাম শহীদ, এনেস্থেসিওলজিস্ট ডা. সুবায়ের আহাম্মেদ প্রিন্স শরীফ, ডা. রাশেদ আল মামুন সিজার অপারেশনের নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন আরএমও ডা. আব্দুল্লাহ আল মামুন, ওটি ইনচার্জ সাজেরা আক্তার, সিনিয়র স্টাফ নার্স শিরিনা আক্তার ও ওয়ার্ড বয় জামিরুল।

বিনামূল্যে সিজার করাতে পেরে তানিয়া খাতুন, রোজিনা আক্তার, সুমি খাতুন চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বর্তমানে মায়েরা ও শিশুকন্যা ও দুই শিশুপুত্র সম্পূর্ণ সুস্থ রয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদ আল মামুন বলেন, দীর্ঘদিন সিজারিয়ান অপারেশন বন্ধ থাকার পর আজ আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির পাশাপাশি বিনামূল্যে সিজারিয়ান অপারেশন চালুর মাধ্যমে অত্র এলাকার জনগণের মানসম্মত স্বাস্থ্যসেবার দ্বার উন্মোচন হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ আবার অপারেশন চালু হওয়ায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরো টিম আনন্দিত। তিনি সকল গর্ভবতী মায়ের এএনসি, পিএনসি সেবাসহ সকল সেবা অত্র হাসপাতাল থেকে নেয়ার আহ্বান জানান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন চালু হয়েছে। প্রতি সপ্তাহে বুধবারে সিজারিয়ান অপারেশন চালু থাকবে। পাশাপাশি আল্ট্রাসনোগ্রাফি ও এক্স-রে সেবাও চালু থাকবে। তিনি উপজেলার সকল মানুষের প্রতি অনুরোধ জানিয়ে হাসপাতালে বিনামূল্যে মানসম্মত সেবা নিতে আসাতে বলেন। 

এমএসএম / জামান

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার