পিরোজপুরে আগুনে পুড়ে ৩ দোকান ভস্মীভূত
পিরোজপুর সদর উপজেলার ১নং সিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের সামনে আধুর হাট বাজারে আগুন লেগে তিনটি দেতাকান ভস্মীভূত হয়েছে। গত সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সোয়া ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী পরিকল্পিতভাবে উক্ত অগ্নিকাণ্ড হতে পারে। স্থানীয় দোকানদার আফজাল বেপারী বলেন, ধোঁয়া এবং আলো দেখে আমার ঘুম ভেঙে যায়। আমার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় তিনি দোকানের মালিক নজরুল শেখ, হাবিবুর রহমান, শাহাদাতকে খবর দেয়া হয়। স্থানীয় লোকেরা ৩০ মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসকে খবর দিলেও নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পরে আসে। ততক্ষণে স্থানীয় লোকজনেরর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, দোকানগুলোর মূল্যবান মালামাল ফ্রিজ, কাপড়, মুদি, মনিহারি তিনটি দোকানে দশ লক্ষাধিক টাকার মালামাল ছিল। সব মাল পুড়ে নষ্ট হয়ে গেছে। ফায়ার সার্ভিস নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পরে আসায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
বুধবার সকালে দোকান পরিদর্শনে আসেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামান। তিনি বলেন, ভুক্তভোগী ব্যবসায়ীরা নিতান্তই গরিব। আমার এবং আমার দলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে এবং আমরা এদের পাশে আছি।
কাপড়ের দোকানের মালিক মো. হাবিবুর রহমান বলেন, আমার ৬ লক্ষাধিক টাকার কাপড় এবং আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। পাশাপাশি আরো দুটি দোকান পুড়ে ছাই হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেই। রাস্তা ভাঙা এবং সরু থাকার কারণে নির্ধারিত সময় পৌঁছাতে না পারায় ঘটনাস্থলে আমাদেরকে স্থানীয়রা ঢুকতে দেয়নি। আমরা বাধ্য হয়ে ফিরে আসি। তবে আমরা পরে জেনেছি আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগতে পারে।
পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। তদন্তসাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ