মাদারীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
মাদারীপুরের নবাগত পুলিশ সুপার মো. সাইফুজ্জামানের (বিপিএম) সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মনিরুজ্জামান ফকিরের পরিচালনায় সভায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, স্কুল চলাকালীন শিক্ষার্থীদের আড্ডা, চলমান মামলায় দ্রুত আসামিদের গ্রেপ্তারসহ নানা অভিমত ও পরামর্শ ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিকরা।
এ সময় জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ভাস্কর সাহা।
সভায় নবাগত পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এবং নাশকতা, সন্ত্রাস, মাদক উগ্রবাদ ও জঙ্গি নির্মূলে যা যা করার, অতীতের ন্যায় আগামীতেও তা করব। সকলের ঊর্ধ্বে জনসাধারণের জানমালের নিরাপত্তা। পুলিশ জনগণের বন্ধু, জনগণের সেবক; এটাই আমরা প্রমাণ করব। এই জেলার প্রতিটি নাগরিক অবশ্যই তা অনুভব করবে।
তিনি আরো বলেন, ফোন করে নয়, সরাসরি অফিসে এসে আমাদের কাছে সকল ধরনের সহযোগিতা নিতে পারবেন। আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করব। সর্বদা সবার জন্য আমাদের দরজা খোলা থাকবে। আর এটাই আমাদের প্রতিশ্রুতি।
এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলার উন্নয়নে উপস্থিত সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন এবং সকলের মতামত ও পরামর্শ বাস্তবায়নের সর্বাত্মক প্রতিশ্রতি দেন।
এমএসএম / জামান
কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল
লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা
শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন
বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের
শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা
ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা
অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ
সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার
তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু