শিবচরে ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
শিবচর উপজেলায় ১টি আইসক্রিম ফ্যাক্টরি ও ১ টি তাকওয়া সখের দোকানে অভিযান চালিয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। এ সময় ১টি আইসক্রিম ফ্যাক্টরি এবং ১টি তাকওয়া সখের দোকানিকে মোট ৫১ হাজার টাকা জরিমানা করে।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলার চান্দেরচর বাজারের মধু আইসক্রিম ফ্যাক্টরি নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার এবং শিবচর পৌর বাজারের তাকওয়া সখের দোকানিকে ১হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
জানা গেছে, চান্দেরচর বাজারে অবস্থিত মধু আইসক্রিম ফ্যাক্টরিতে অবৈধ প্রক্রিয়ায় পন্য উৎপাদন ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাপড়ের রং ব্যবহার করা(বিএসটিআই) লাইসেন্স না থাকা এবং উপজেলা গেইট সংলগ্ন তাকওয়া সখের দোকানে পন্যের গায়ে মোড়ক ব্যবহার না করা ও বিভিন্ন অনিয়মের কারণে ২টি প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর জেলার সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, ভোক্তা অধিকার সংরক্ষণে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জরিমানাসহ ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর ফজলুল হক ও শিবচর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ