নাটোরে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় সভায় হাতাহাতি, মঞ্চ ভাঙচুর
নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় দুই পক্ষের মধ্য হাতাহাতির ঘটনা ঘটেছে। অপরদিকে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্রদের কর্মসূচির মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়েছে।
বুধবার(১১ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে নাটোর অনিমা চৌধুরি অডিটেরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে ঢাকার সমন্বয়কদের নিয়ে শহরের অনিমা চৌধুরি অডিটেরিয়ামে ছাত্র -নাগরিকের মতবিনিময় সভা চলছিল। এসময় অডিটেরিয়ামের ভিতরে অনুষ্ঠান চলাকালীন সময়ে দুই পক্ষের মধ্য হাতাহাতির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী আসেন। অন্যদিকে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে বিকেলে বৈষম্য বিরোধী ছাত্রদের ঢাকার কর্মসূচির মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম বলেন, কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্রদের সমাবেশে ছাত্ররা মঞ্চ সাজ-সজ্জার কাজ করছিল। এসময় তাদের মধ্য মতের অমিল হলে মঞ্চের কাপুড় ছিড়ে ফেলে। এবং কয়েকটি চেয়ার ভেঙ্গে ফেলে।
T.A.S / T.A.S
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন
হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই
অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ
ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ