ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুবিসাসের সাথে খুবির আর্থিক ও প্রশাসনিক প্রধানের মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৯-২০২৪ বিকাল ৭:৪২

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রেজাউল করিমের সাথে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) মতবিনিময় সভা বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে শহীদ তাজউদ্দীন আহমদ ভবনের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান। খুবিসাসের সদস্যদের মধ্যে ছিলেন- সভাপতি একরামুল হক (ফরেস্ট্রি অ্যান্ড টেকনোলজি ডিসিপ্লিন), সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার, সহ-সভাপতি মুহিব্বুল্লাহ (অর্থনীতি ডিসিপ্লিন), সাংগঠনিক সম্পাদক আলকামা রমিন (বাংলা ডিসিপ্লিন), মিরাজুল ইসলাম (ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন), অর্ক মণ্ডল (গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন), ফারুক খান (গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন), ইব্রাহিম খলিল (গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন), হাবিবুল্লাহ খান (গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন)।

সভায় প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, ক্যাম্পাস সাংবাদিকদের সংবাদ হওয়া উচিত অত্যন্ত তথ্যভিত্তিক। লেখার মান ঠিক রেখে তথ্যবহুল সংবাদ পরিবেশন করলে সাংবাদিকতায় নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, সবার আগে আমাদের পরিচয় আমরা শিক্ষক-শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি ধরে রাখা সকলের দায়িত্ব। শিক্ষার্থীরাই সাংবাদিক হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভালো-মন্দ বিভিন্ন দিক গণমাধ্যমে তুলে ধরে। এক্ষেত্রে সবার আগে ক্রস চেক করে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খুবিসাস সদস্যরা জানান, ক্যাম্পাস সাংবাদিকরাও বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি অটুট থাকুক এমন সংবাদ পরিবেশন করে। এর বাইরে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দাবি, অভিযোগ, বিভিন্ন কাজে ত্রুটি বা অনিয়ম থাকলে গঠনমূলক সমালোচনার মাধ্যমে তা তুলে ধরে। এক্ষেত্রে ক্যাম্পাস সাংবাদিকরা শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যাতে কোনো দূরত্ব না থাকে, সে বিষয়ে প্রফেসর ড. মো. রেজাউল করিমের দৃষ্টি আকর্ষণ করেন।

T.A.S / জামান

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য