ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কলমাকান্দায় পুকুরে ডুবে প্রাণ গেল ১৪ মাস বয়সী শিশুর


কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা photo কে এম সাখাওয়াত হোসেন, নেত্রকোনা
প্রকাশিত: ১২-৯-২০২৪ দুপুর ২:২

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাহিন নামে ১৪ মাস বয়সী এক শিশুর প্রাণ গেল পুকুরে ডুবে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালের দিকে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের রামনাথপুর গ্রামে বাড়িসংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। মৃত শিশু একই গ্রামের মো. কাজল মিয়ার একমাত্র সন্তান।

জানা গেছে, সকালে শিশু মাহিনের মা ঘুম থেকে ওঠার সময় ঘুমাচ্ছিল মাহিন। পরে রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন শিশুটির মা। ঘুম থেকে উঠে বাড়ির সবার অগোচরে মাহিন হামাগুড়ি দিয়ে নেমে তাদের বসতঘরসংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায়। পরে মা একমাত্র সন্তান মাহিনকে বিছানায় না পেয়ে 'বাবা তুমি কই' বলে ডাক-চিৎকার করতে থাকেন। বাড়ির লোকজনও খোঁজাখুঁজি করতে থাকেন। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে মাহিনকে পুকুরের পানিতে ভাসতে দেখেন পরিবারের লোকজন। শিশুটিকে উদ্ধার করে বেলা পৌনে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামীম আরা নিপা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

এমএসএম / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন